কচুয়ায় ১৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে গত ০৭ আগস্ট রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই(নিঃ) মোঃ সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন শ্রীরামপুর এলাকায় অভিযান চালান। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মোঃ রাসেল (২৪)’ কে আটক করা হয়। তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল শ্রীরামপুর দারোগা বাড়ীর, ০২ নং ওয়ার্ড, ০৯ নং কড়ইয়া ইউপির বাসিন্দা। তার পিতার নাম মোঃ বশির উদ্দিন।

এদিকে এসআই(নিঃ) মৃদুল বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ অপর একটি অভিযানে কচুয়া থানাধীন চক মোহাম্মদপুর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল আহম্মেদ (২০)’ কে আটক করেন। তার কাছ থেকে ০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফয়সাল মনপুরা মাস্টার বাড়ীর, ০৭ নং ওয়ার্ড, ০৮ নং কাদলা ইউপির বাসিন্দা। তার পিতার নাম আবু সুফিয়ান।

এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৬ ও ১৭।

আজ ০৮ আগস্ট ২০২৬ তারিখে ধৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top