খুলনার কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সেপ্টেম্বর মাসের সাধারণ ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কয়রার মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।
সমিতির সভাপতি রমেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২০২৭ শিক্ষাবর্ষকে কেন্দ্র করে শিক্ষার গুণগত মান উন্নয়ন, যুগোপযোগী পাঠদান এবং শ্রেণিকক্ষে আধুনিক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কয়রা শাখা বাশিস-এর সার্বিক কার্যক্রম ত্বরান্বিত করতে ৭ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরকে আহ্বায়ক এবং মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিদায়ী সভাপতি বাবু রমেন রায়, বাবু রণজিত কুমার সরকার, মোছাঃ রাশিদা খাতুন, বাবু প্রণব কুমার মন্ডল এবং মোঃ আবুল বাশার।
অনুষ্ঠানের শেষ পর্বে মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সফল প্রধান শিক্ষক বাবু নিখিল রায়ের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কয়রায় শিক্ষক সমিতির সভা: নতুন কমিটি গঠন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জোর
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করে ট্রাম্পকে ব্যাঙ্গ করেছে ইরান
September 10, 2026
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর
September 10, 2026
‘ঢাকা-রংপুর লংমার্চে ‘মানবপ্রাচীর’ গড়বে জামায়াত’
September 10, 2026
ছেলেকে দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা
September 10, 2026
সাড়ে ৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ আট বছরের সাজিদ
September 9, 2026
হাটহাজারীতে অনুশীলনকালে দুই সেনাসদস্য নিহত: আইএসপিআর
September 9, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

এমপিদের ফোন ‘হ্যাক’ করে টাকা চেয়ে চিফ হুইপকে কল
September 10, 2026
মোবাইল নম্বর ‘ক্লোন’ করে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্র থেকে

‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর
September 10, 2026
প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার

৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, চট্টগ্রামে অপহৃত গ্যারেজ ব্যবসায়ী উদ্ধার: গ্রেপ্তার ৮
September 10, 2026
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ব্যবসায়িক পাওনা টাকা আদায়ের জন্য এক গ্যারেজ

অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করে ট্রাম্পকে ব্যাঙ্গ করেছে ইরান
September 10, 2026
বলিউড তারকা অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর
September 10, 2026
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহর মাথায়