শেয়ার করুন

Desk Reporter
প্রধান প্রতিবেদক
Desk Reporter
প্রধান প্রতিবেদক

গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণতন্ত্রের সংগ্রামে যুবদল নিজেদের একটি ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মানুষের অধিকার রক্ষা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। গণতান্ত্রিক আন্দোলন ও নিজেদের দায়িত্ব থেকে কখনও পিছপা হননি তারা।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ৪৮ বছর আগে জাতীয়তাবাদী যুবদলের যাত্রা শুরু হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি দেশের বৃহৎ যুব সংগঠনগুলোর একটিতে পরিণত হয়েছে।’

আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক যুবদলকে রাজপথে বারবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। নেতাকর্মীদের মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্তও দেওয়া হয়েছে। তারপরও তারা গণতান্ত্রিক আন্দোলন ও নিজেদের দায়িত্ব থেকে পিছপা হননি।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কর্মকাণ্ড এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে সংগঠনটি।’

যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলেছেন। তারা আজ যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পতনেও তাদের সাহসী নেতৃত্ব প্রভাবকের ভূমিকা পালন করেছে।’

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কুড়িগ্রামেরদুর্গমচরাঞ্চলেবিনামূল্যেচক্ষু চিকিৎসা, সেবাপেলেন২৫১রোগী

 কুড়িগ্রামেরচিলমারীউপজেলারব্রহ্মপুত্রনদবেষ্টিতদুর্গমঅষ্টমীরচরইউনিয়নেবিনামূল্যেচক্ষুচিকিৎসাক্যাম্পঅনুষ্ঠিতহয়েছে।যোগাযোগবিচ্ছিন্নএইচরাঞ্চলেদিনব্যাপীক্যাম্পে২৫১জনচক্ষুরোগীকেবিনামূল্যেচিকিৎসাসেবাদেওয়াহয়েছে।পাশাপাশিরোগীদেরমধ্যে৮৫টিচশমাও১২৫টিরওবেশিআইড্রপবিতরণকরাহয়।চোখেরঅপারেশনেরজন্য৩০জনরোগীকেনেওয়াহচ্ছেউলিপুরেরমরিয়মচক্ষুহাসপাতালে। সোমবার (২৩নভেম্বর) ব্র্যাকমাইক্রোফাইন্যান্সেরউদ্যোগেস্থানীয়মরিয়মচক্ষুহাসপাতালেরসহযোগিতায়এক্যাম্পেরআয়োজনকরাহয়।ক্যাম্পকেঘিরেচরাঞ্চলেরমানুষেরমধ্যেব্যাপকউৎসাহ–উদ্দীপনাদেখাযায়।আশপাশেরবিভিন্নচরথেকেচোখেরসমস্যায়ভোগানারী–পুরুষসহনানাবয়সীমানুষচিকিৎসাসেবানিতেছুটেআসেন। ব্রহ্মপুত্রনদবেষ্টিতএসবচরাঞ্চলেযাতায়াতেরপ্রধানমাধ্যমনৌকা।পর্যাপ্তচিকিৎসাসেবারঅভাবেঅসুস্থহলেস্থানীয়দেরনৌকাভাড়াকরেমূলভূখণ্ডকিংবাজেলাশহরেযেতেহয়।এতেবাড়তিঅর্থওসময়ব্যয়হওয়ায়অনেকেইপ্রয়োজনীয়চিকিৎসানিতেপারেননা।ফলেসামান্যচোখেরসমস্যাওঅনেকসময়জটিলআকারধারণকরে।এমনপরিস্থিতিতেবিনামূল্যেচক্ষুচিকিৎসাসেবা, চশমাওআইড্রপপেয়েস্বস্তিপ্রকাশকরেনসেবাগ্রহীতারা। স্থানীয়মনোয়ারা, আলিমন ও জয়নবজানান,

Scroll to Top