গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৫

নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাজদার আলী (৫৫) মারা যান।
এর আগে নিহত হন একই গ্রামের আপন দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম, লক্ষীপুর এলাকার আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নাজমুল হোসেন। নিহতরা সবাই গরু ব্যবসায়ী ছিলেন।
গত ৮ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভুটভুটির সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। একই এলাকার চারজনসহ পাঁচজনের মৃত্যুতে ধামানিয়াপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুর সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জয়দেবপুর রেলগেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযান

গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে পরিচিত জয়দেবপুর রেলগেট এলাকায়

পিরোজপুরে বিনামূল্যে ভায়া পরীক্ষা। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ুমুখ ক্যান্সার শনাক্তে স্বাস্থ্যসেবা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে পিরোজপুর জেলা

মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার