সাম্প্রতিক
নারীদের নগ্ন ছবি জমানোই আলিফের নেশা, বাদ যায়নি নিজের স্ত্রীও কালজানি নদীর ভাঙনে ধলডাঙ্গা গ্রাম বিপর্যস্ত, বিলীন শতাধিক বসতভিটা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পত্নীতলার যুবকের লোহাগড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দেশ দেখার নেশায় ঘর ছেড়েছেন ঠাকুরগাঁওয়ের মোবাশ্বের, সঙ্গী দুই চাকার বাহন কুষ্টিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি গলাচিপা সদর ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল বিতরণের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় জেলেরা বরিশালের কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি : ২ দিনে দুই বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৬ জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গলাচিপা সদর ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল বিতরণের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় জেলেরা

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মো. মিজানুর রহমান

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দকৃত জেলেদের চাল দীর্ঘদিনেও বিতরণ না হওয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। তাদের অভিযোগ, বরাদ্দকৃত চাল আত্মসাতের কারণে শত শত জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী জেলেরা জানান, ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ জন জেলের মধ্যে জনপ্রতি ৭৭ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও এখনো তা বিতরণ করা হয়নি। একইভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় ৮৩০ জন জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে চার মাসে মোট ১৬০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও গত চার মাসে তারা কোনো চাল পাননি।
জেলেদের দাবি, গলাচিপা উপজেলার অন্যান্য ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল যথাসময়ে বিতরণ করা হলেও শুধুমাত্র সদর ইউনিয়নের জেলেরা এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এতে তাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
গলাচিপা সদর ইউনিয়ন মৎস্যজীবী গ্রাম সমিতির সভাপতি সোহরাব গাজী বলেন, “৫৮ দিনের নিষেধাজ্ঞার আওতায় ১ হাজার ৩০০ জেলের জন্য বরাদ্দকৃত জনপ্রতি ৭৭ কেজি চাল এবং চার মাসের জন্য ৮৩০ জেলের জনপ্রতি ১৬০ কেজি চাল এখনো বিতরণ করা হয়নি। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ৫৮ দিনের নিষেধাজ্ঞার আওতায় বরাদ্দকৃত ৭৭ কেজি চালের দুই কিস্তিও অনেক জেলে পাননি।”
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় জেলে হাবিব মোল্লা, আলতাফ হাং, হারেছ মোল্লা, লালন ফকির ও লালন চকিদার। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বকেয়া চাল অবিলম্বে বিতরণের দাবি জানান।
এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “গত ৫ আগস্টের পর প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা। বরাদ্দকৃত চালের বিষয়টি তার দায়িত্বকালীন সময়ের। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। ইউএনও আমাকে গুদাম থেকে চাল উত্তোলনের অনুমতি দিয়েছেন। আগামী দুই-এক দিনের মধ্যেই চাল উত্তোলন করে জেলেদের মধ্যে বিতরণ করা হবে।”
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “প্রশাসনিক জটিলতার কারণে গলাচিপা সদর ইউনিয়নের জেলেদের চাল বিতরণে বিলম্ব হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দ্রুত চাল বিতরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি জেলেদের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হবে।”
এদিকে মানববন্ধন থেকে জেলেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত চাল বিতরণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Tags:

সম্পর্কিত খবর :