সাম্প্রতিক
কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কারাগারে ৭ মহাদেবপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ২ ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান ইসলামী ব্যাংকের স্বচ্ছ পরিচালনার দাবিতে ভোলায় মানববন্ধন ফার্মগেট থেকে বৃদ্ধ বাবা নিখোঁজ, সন্ধান চেয়ে জবি শিক্ষার্থীর আবেদন বরিশাল বিভাগের সেরা পটুয়াখালীর জামিলা মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আটক অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা বাতিল ও পুণ:বিবেচনার দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজারে ৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মজদ্দর আলীর ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সোমবার (৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের সুনামগঞ্জ-দোয়ারাবজার সড়কের পশ্চিম পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুর রহিম জিবান। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই মুকুল খান ও এসআই ভক্ত চন্দ্র।
ডিবি জানায়, গ্রেপ্তারের সময় হাবিবুর রহমানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫ গ্রামের বেশি।
স্থানীয়দের দাবি, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা অভিযোগ করেন, তার কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুর রহিম জিবান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

Tags:

সম্পর্কিত খবর :