মাছ ধরার তৌরা জাল মাত্র ২০০ টাকায় বন্ধক রাখাকে কেন্দ্র করে যুবক খুন: ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৫,আলামত উদ্ধার
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাটে মাছ ধরার তৌরা জাল মাত্র ২০০ টাকায় বন্ধক রাখাকে কেন্দ্র করে মুস্তাকিন (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় অভিযান চালিয়ে মামলা রুজুর মাত্র ১২ ঘণ্টার মধ্যে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সাবল।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত মুস্তাকিন ধামইরহাট উপজেলার বড় শিবপুর যদুপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,উপজেলার বড় শিবপুর এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রতন হোসেন (২২), মো. সাইদুল ইসলাম (২৪), আইনে সহিত সংঘাতে জড়িত শিশু মো. হাসান (১৪), মোসাম্মৎ রোকেয়া বেগম (৫৫) এবং মোছাম্মত জাকিয়া বেগম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার তৌরা জাল মাত্র ২০০ টাকায় বন্ধক রাখা নিয়ে মোস্তাকিনের সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা মোস্তাকিনের নিজ বাড়ির খলিয়ানে ঢুকে তাকে এবং তার মাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে। পুলিশ মামলা রুজুর মাত্র পাঁচ ঘণ্টার মাথায় আসামিদের অবস্থান শনাক্ত করে সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত সাইদুরের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সাবলটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, জালের সামান্য ২০০ টাকা বন্ধক রাখাকে কেন্দ্র করে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনসহ পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁর ধামইরহাটে মাছ ধরার তৌরা জাল মাত্র ২০০ টাকায় বন্ধক রাখাকে কেন্দ্র করে যুবক খুন: ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৫,আলামত উদ্ধার
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
সুনামগঞ্জে সিঁধ কেটে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
September 5, 2026
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি
September 5, 2026
বন্যার ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
September 5, 2026
১১ দলীয় জোটের কুমিল্লার পথসভা শেষে চট্টগ্রামের পথে লংমার্চ
September 5, 2026
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
September 5, 2026
জনগণের অধিকার উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না: লংমার্চে সেলিম উদ্দিন
September 5, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
September 5, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ

সুনামগঞ্জে সিঁধ কেটে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
September 5, 2026
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঘরের সিঁধ কেটে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে

কুমিল্লার মানুষ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি, তাই হাসিনা তাঁদের দেখতে পারতেন না: আসিফ মাহমুদ
September 5, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বললেন,

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি
September 5, 2026
আলোচিত ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের
যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন: পাটওয়ারী
September 5, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ শনিবার