রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর অহত তিন সদস্যসহ মোট চার সদস্য আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালন করছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা। ডিউটিরত অবস্থায় তাদের বহনকারী একটি পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য প্রাণ হারান এবং চারজন আহত হন।
নিহত সদস্যরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।
আহত সদস্যরা হলেন, কর্পোরাল সিফাত/আবু সাঈদ (গুরুতর আহত), কর্পোরাল মাহবুব (গুরুতর আহত), এলএসি আহাদ (গুরুতর আহত), সিনিয়র অফিসার আবুল খায়ের (সামান্য আহত)।
দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয়। আহত সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং পরবর্তী কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ উল্টে বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
গাজীপুরে যুবককে বাসা থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা
September 2, 2026
শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
September 2, 2026
তারাকান্দায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার অভিযান
September 2, 2026
জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম ও অমি
September 2, 2026
দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: ভারতের হাইকমিশনার
September 2, 2026
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম হলেন মা
September 2, 2026
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
September 2, 2026
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ বললেন বিএনপি নেতা খোরশেদ
September 2, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি
September 2, 2026
আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও আসছেন

গাজীপুরে যুবককে বাসা থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা
September 2, 2026
গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের টঙ্গীর গোপালপুর এলাকায় মাদকের

শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
September 2, 2026
অসুস্থতাজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি

তারাকান্দায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার অভিযান
September 2, 2026
ময়মনসিংহের তারাকান্দায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাসকান্দা ও

‘জিয়াউর রহমান গড়েছেন এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল’—রফিকুল ইসলাম জামাল
September 2, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে র্যালি,