২০২৬ বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনের যোগ দিয়েছেন লিওনেল মেসি। রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারের ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসিকে ছাড়াই দারুণ ফর্মে আছে মায়ামি। ১৭ ম্যাচ খেলে ১২ জয় ও এক ড্রয়ে তাদের অর্জন ৩৭ পয়েন্ট। গত ৯ মে থেকে শুরু হওয়া টানা জয়ের ধারা অব্যাহত রেখে সপ্তম জয়ের খোঁজে আছে দলটি। ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডজয়ী মায়ামি এবারও শিরোপার দৌড়ে বেশ ভালো অবস্থানে আছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামবে তারা।




