বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৬-২৭ অর্থবছরের অর্থায়নে নওগাঁর মান্দা উপজেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মানোন্নয়নে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশনও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের সুবিধার্থে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন হস্তান্তর করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রতি বছর ৫ কোটি করে গাছ লাগানো হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণের মাধ্যমে রোগীদের সেবার পরিবেশ আরও উন্নত হবে এবং স্বাস্থ্যসেবার মান বাড়বে।
সভাপতির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, এডিপির অর্থায়নে বাস্তবায়িত এসব উদ্যোগ পরিবেশ সংরক্ষণ এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিতরণ করা গাছের চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যা এবং স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা সামগ্রীর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন তুলে দেন।
মান্দায় এডিপির অর্থায়নে গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান
September 24, 2026
‘নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ
September 24, 2026
জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
September 24, 2026
জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
September 24, 2026
ভারতে পাচারকালে জাফলং সীমান্ত থেকে নারীসহ আটক ৭
September 24, 2026
লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
September 24, 2026
কয়রায় ১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩, আদালতে সোপর্দ
September 24, 2026
কয়রার লোকালয় থেকে ১১ ফুটের অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
September 24, 2026
শিক্ষার সৌরভ সৃজনশীল মেধা উৎসব ২০২৬ এর প্রতিযোগীতা অনুষ্ঠিত
September 24, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ
September 24, 2026
উন্নয়নের অধিকার বাস্তবায়নে বিশ্বের সব দেশের অঙ্গীকার, দায়িত্বশীলতা ও সম্মিলিত

যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান
September 24, 2026
যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘রোডম্যাপ’ বা কর্মপরিকল্পনা দিয়েছে ইরান। এতে পুরো

‘নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ
September 24, 2026
নবায়ন নয়, গঙ্গা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
September 24, 2026
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলায়

জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
September 24, 2026
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন, প্রযুক্তি