নওগাঁর মান্দায় পরকিয়ার জেরে শ্যালকের ধারালো হাসুয়ার কোপে মামুন (৪০) নামের এক দুলাভাই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত মামুন শামুকখোল গ্রামে কটা’র ছেলে। পেশায় একজন কাঠ ব্যাবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইসমাইল হোসেন একজন মাদকসেবী। প্রায় ১০ বছর আগে মাদক মামলার ঘটনায় তিনি কারাগারে যান। এই সুবাদে ইসমাইলের স্ত্রীর সঙ্গে তার দুলাভাই মামুনের পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে জেল থেকে বের হয়ে বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠক হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। এরই জেরে শনিবার ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মামুনের ওপর দেশীয় হাসুয়া নিয়ে অতর্কিতভাবে হামলা চালান ইসমাইল।
এদিকে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয়রা জানান, হামলার পূর্বে ইসমাইল তার দুলাভাই মামুনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং তার নির্মাণাধীন বাড়িটি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এসব বিষয় নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও মামুন রাজি হননি। ইসমাইলের বোন পরিস্থিতি শান্ত করতে ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলেও তাতে রাজি না হয়ে তিনি দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। হঠাৎ এই হামলার ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনার পরপরই স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মান্দায় পরকিয়ার জেরে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই আহত
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করে ট্রাম্পকে ব্যাঙ্গ করেছে ইরান
September 10, 2026
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর
September 10, 2026
‘ঢাকা-রংপুর লংমার্চে ‘মানবপ্রাচীর’ গড়বে জামায়াত’
September 10, 2026
ছেলেকে দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা
September 10, 2026
সাড়ে ৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ আট বছরের সাজিদ
September 9, 2026
হাটহাজারীতে অনুশীলনকালে দুই সেনাসদস্য নিহত: আইএসপিআর
September 9, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

এমপিদের ফোন ‘হ্যাক’ করে টাকা চেয়ে চিফ হুইপকে কল
September 10, 2026
মোবাইল নম্বর ‘ক্লোন’ করে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্র থেকে

‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর
September 10, 2026
প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার

৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, চট্টগ্রামে অপহৃত গ্যারেজ ব্যবসায়ী উদ্ধার: গ্রেপ্তার ৮
September 10, 2026
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ব্যবসায়িক পাওনা টাকা আদায়ের জন্য এক গ্যারেজ

অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করে ট্রাম্পকে ব্যাঙ্গ করেছে ইরান
September 10, 2026
বলিউড তারকা অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর
September 10, 2026
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহর মাথায়