সাম্প্রতিক
কালজানি নদীর ভাঙনে ধলডাঙ্গা গ্রাম বিপর্যস্ত, বিলীন শতাধিক বসতভিটা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পত্নীতলার যুবকের লোহাগড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দেশ দেখার নেশায় ঘর ছেড়েছেন ঠাকুরগাঁওয়ের মোবাশ্বের, সঙ্গী দুই চাকার বাহন কুষ্টিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি গলাচিপা সদর ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল বিতরণের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় জেলেরা বরিশালের কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি : ২ দিনে দুই বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৬ জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম নাহিদ ইসলামের সঙ্গে ইইউ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক

মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আটক

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হাট ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানার এসআই কাজী নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই বিজন কুমার, পিএসআই অনীমেষ কুন্ডু, এএসআই তারিকুল ইসলাম এবং পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাট ফতেপুর এলাকার আব্দুর রাজ্জাকের স-মিলের পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন— নাঈম (২৫), আত্রাই উপজেলার বান্দাইখারা এলাকার বাসিন্দা; সাজ্জাদুর রহমান (৪৫), মান্দা উপজেলার কর্ণভাগ গ্রামের বাসিন্দা; আকাশ (২০), রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং সুজন কুমার মালি (৩০), আত্রাই উপজেলার বান্দাইখারা এলাকার বাসিন্দা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :