সিরাজদিখানে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তরপাড়া ইয়ং স্টারের জয়

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২৪ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস এলাকার লক্ষীবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে উত্তরপাড়া ইয়ং স্টার ও লক্ষীবিলাস টাইগার্স মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল সমানতালে লড়াই করে। শেষ পর্যন্ত টাইব্রেকারে লক্ষীবিলাস টাইগার্সকে পরাজিত করে উত্তরপাড়া ইয়ং স্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী। খেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।
কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সিফাত হোসেন সঞ্চালনায় আরো  উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ খায়ের, সহ-সভাপতি মারফত আলী, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মকসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফাইনালে বিজয়ী উত্তরপাড়া ইয়ং স্টার দলের হাতে পুরস্কার হিসেবে একটি ওয়ালটন ফ্রিজ এবং রানার্সআপ লক্ষীবিলাস টাইগার্স দলের হাতে একটি ওয়াশিং মেশিন তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় লায়ন অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামকে সংবর্ধনা

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী