সাম্প্রতিক
কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কারাগারে ৭ মহাদেবপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ২ ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান ইসলামী ব্যাংকের স্বচ্ছ পরিচালনার দাবিতে ভোলায় মানববন্ধন ফার্মগেট থেকে বৃদ্ধ বাবা নিখোঁজ, সন্ধান চেয়ে জবি শিক্ষার্থীর আবেদন বরিশাল বিভাগের সেরা পটুয়াখালীর জামিলা মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আটক অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা বাতিল ও পুণ:বিবেচনার দাবিতে মানববন্ধন

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারের ছায়াবিথি এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রিয়া মনি (১৯) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, রিয়া মনির স্বামী সদ্য ঘোষিত সাভার পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম। রাতের কোনো এক সময় স্ত্রীকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়েছেন তিনি।

সোমবার (৮ জুন) রাতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রিয়া মনি নোয়াখালী জেলার মাইজদী থানা এলাকার আব্দুর রবের মেয়ে। স্বামীর সঙ্গে তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথি মহল্লায় তৌহিদুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের ছায়াবিথি এলাকার ওই ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে রনি ও রিয়া দম্পতি ভাড়া থাকতেন। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রিয়াকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে পালিয়ে যান রনি। বিষয়টি আঁচ করতে পেরে পাশের ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় রিয়া মনির মামা সাদ্দাম হোসেন বাদী হয়ে রনিকে আসামি করে মঙ্গলবার সকালে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

​সাদ্দাম হোসেন বলেন, রনি সম্প্রতি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। এরপর থেকেই বিভিন্ন বিষয়ে রিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তার দাবি, পারিবারিক বিরোধের জেরে রিয়াকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে বাইরে থেকে তালা দিয়ে পালিয়েছেন রনি।

রিয়ার নানি জাহানারা বেগম বলেন, রিয়ার বাবা-মা দুজনই প্রবাসী। রিয়াকে ওই (রনি) পরিকল্পিতভাবে খুন করে পালিয়ে গেছেন। আমরা এর সুষ্ঠু বিচার ও রনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

​সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, খবর পেয়ে ওই ফ্লাটের তালা ভেঙে রিয়ার লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, রনি তার স্ত্রীকে হত্যা করেছে বলে তার মাকে ফোনে জানিয়েছেন। প্রাথমিক সুরতহাল অনুযায়ী তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :