স্বর্ণের দাম আবারও বেড়েছে

আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের স্বর্ণে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি কিনতে খরচ হবে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা; ​২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুর সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জয়দেবপুর রেলগেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযান

গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে পরিচিত জয়দেবপুর রেলগেট এলাকায়

পিরোজপুরে বিনামূল্যে ভায়া পরীক্ষা। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ুমুখ ক্যান্সার শনাক্তে স্বাস্থ্যসেবা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে পিরোজপুর জেলা

মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার