শেয়ার করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন, অপতৎপরতা বন্ধে কঠোর হুঁশিয়ারি শা…

 দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে এসব অপতৎপরতা বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শনিবার সকালে শহরের পায়রা চত্বরে পেশাজীবী কয়েকটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্না,ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু,ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি আনারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, জেলা জাসাসের সভাপতি এম এ কবির,সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন,যুগ্ন আহ্বায়ক জাহিদ হাসান,জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে সন্ত্রাস ও নাশকতা চালিয়ে জনগণকে ভীতসন্ত্রস্ত করার দিন শেষ। যেকোনো মূল্যে এসব অপতৎপরতা প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণ ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন থেকে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top