দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার কয়রায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় কয়রা সদরে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও তাৎক্ষণিক করণীয় নিয়ে এক বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শিত হয়।
পরবর্তী সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল,খুলনা জেলা বিএনপির সদস্য এম. এ. হাসান,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জি. এম. মাওলা বকস,
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন,উপজেলা যুব উন্নয়ন অফিসার কে. এম. মফিজুর রহমান, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুল আহাদ,
এনজিও প্রতিনিধি নাসির উদ্দীন, মোঃ শরিফুর রহমান, তানিয়া আক্তার, তৈয়বুর রহমান, হাসিবুল ইসলাম টুটুল, অভিজিৎ মহলদার, মুর্শিদা আক্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে কয়রা উপজেলা প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উপকূলীয় এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি, সচেতনতা এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। সঠিক দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমেই কেবল ধন-সম্পদ ও মানবসম্পদের ক্ষয়ক্ষতি সর্বনিম্নপর্যায়ে নামিয়ে আনা সম্ভব।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কয়রায় র্যালি ও আলোচনা সভা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কয়রায় র্যালি ও আলোচনা সভা
October 13, 2026
কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুবকদের অংশগ্রহণে রিফ্রেশার কর্মশালা
October 13, 2026
রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন
October 13, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

অবশেষে ৩০ ঘণ্টা পর চুয়েটের অবরুদ্ধ ভিসিকে উদ্ধার, নেওয়া হচ্ছে হাসপাতালে
October 13, 2026
অবরুদ্ধের প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল

কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা
October 13, 2026
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের ফজলুল হক সরকারি

কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু ও আন্তজার্তিক দূর্যোগ প্রমশন দিবসে ব্যাতিক্রমি আয়োজন
October 13, 2026
’শিশু বিয়ে আর নয়’ কন্যা করবে বিশ্ব জয়” এ ¯েøাগানে

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কয়রায় র্যালি ও আলোচনা সভা
October 13, 2026
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার কয়রায় নানা

এনসিপি কমিটির থাকার অপরাধে– চরফ্যাশনের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত!
October 13, 2026
সরকারের নীতিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীরা কর্মরত অবস্থায় কোন রাজনৈতিক পরিচয়