উদ্বোধনের পরদিনই ধরা পড়ল অপরাধ ও ট্রাফিক লঙ্ঘন
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃনওগাঁ শহরকে অপরাধমুক্ত ও শৃঙ্খলায় ফেরাতে চালু হওয়া ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ চালুর পরদিনই সাফল্য দেখাতে শুরু করেছে। গত শনিবার জেলা পুলিশের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই আধুনিক প্রযুক্তি চালুর পর থেকেই সুফল পেতে শুরু করেছেন শহরবাসী।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ব্যস্ততম গোস্তহাটি মোড়ে রাস্তার মাঝখানে মোটরসাইকেল পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। বিষয়টি কন্ট্রোল রুম থেকে এআই কানেক্টেড নজরদারি ক্যামেরায় ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। এর আগে, শনিবার সন্ধ্যায় উদ্বোধনের পরপরই বালুডাঙ্গা জেলখানা রোডে জেলখানার সামনে চার মোটরসাইকেলসহ কয়েকজন যুবকের সন্দেহজনক ঘোরাফেরা এআই ক্যামেরায় ধরা পড়ে। খবর পেয়ে সদর থানার মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং অবৈধ পার্কিংয়ের দায়ে মামলা দেওয়া হয়।
জেলা পুলিশ জানায়, শহরের ঢাকা বাস টার্মিনাল, মুক্তির মোড়, বালুডাঙ্গা বাস টার্মিনাল ও পুলিশ লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জংশন পয়েন্টে বসানো ৬৪টি এআই ক্যামেরা দিয়ে পুরো শহর ২৪ ঘণ্টা মনিটরিং করা হচ্ছে। এই সিস্টেমে রিয়াল টাইম ফেস ডিটেকশন, অটোমেটিক নম্বর প্লেট রিডার এবং চুরি হওয়া গাড়ি ট্রেকিংয়ের আধুনিক ব্যবস্থা রয়েছে।
এর আগে শনিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাবের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রত্যাশা, এই সর্বাধুনিক এআই প্রযুক্তির ব্যবহার নওগাঁ শহরকে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও অপরাধমুক্ত রাখবে।
এআই নজরদারিতে নওগাঁ শহর: উদ্বোধনের পরদিনই ধরা পড়ল অপরাধ ও ট্রাফিক লঙ্ঘন
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
মারা গেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন
September 24, 2026
ইরানের বেলুচিস্তানে সংঘর্ষে আইআরজিসির কমান্ডার নিহত
September 24, 2026
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
September 24, 2026
শেখ হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর
September 24, 2026
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
September 24, 2026
চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে : শিক্ষামন্ত্রী
September 24, 2026
উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ
September 24, 2026
যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান
September 24, 2026
‘নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ
September 24, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ফিরছে গতি, অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
September 24, 2026
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে

মারা গেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন
September 24, 2026
ইহকাল থেকে অনন্তকালের পথে পাড়ি জমালেন দেশের অন্যতম শিশুসাহিত্যিক আখতার

ইরানের বেলুচিস্তানে সংঘর্ষে আইআরজিসির কমান্ডার নিহত
September 24, 2026
ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
September 24, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন

শেখ হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর
September 24, 2026
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে