এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী, বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হলেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামামান মিল্লাত। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। শপথের পরপরই তার নির্বাচনী এলাকা বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে ছড়িয়ে পড়ে আনন্দের উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় উৎসবের আমেজ।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তার মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার সন্ধ্যা থেকেই বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে বকশীগঞ্জেও দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন।
এ সময় নেতাকর্মীরা মিছিল ও স্লোগানের মাধ্যমে এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ছবি পোস্ট করে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা যায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স বলেন, “আমাদের প্রিয় নেতা প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে পদোন্নতি পেয়েছেন। এতে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর মুখে হাসি ফুটেছে। তিনি মন্ত্রী হবেন—এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের ছিল। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এজন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, এম রশিদুজ্জামান মিল্লাত ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি একই আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর থেকেই তাকে মন্ত্রী করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। প্রথম দফায় তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। মাত্র ছয় মাসের ব্যবধানে এবার পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত তার নির্বাচনী এলাকার মানুষ।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, পূর্ণ মন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাতের দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন ও জনদুর্ভোগের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন গতি আসবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

খাসকামরায় ডেকে ড্রাইভারের চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিচারকের বিরুদ্ধে

ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজের গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাসকামরায় ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (২৩ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ