তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সংকটের মধ্যে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসছে সরকার।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
বৈঠকে বিদ্যুৎ জ্বালানিসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। সাত দফা দাবিতে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।
এ ঘোষণাকে কেন্দ্র করে কোথাও কোথাও সিলিন্ডার কেনার চাপ বেড়েছে। এর প্রভাব পড়েছে দামে।
রাজধানীর কয়েকটি এলাকায় ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত এক হাজার ৮৩৭ টাকার চেয়ে ৩৫০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।



