কক্সবাজারের উখিয়া রুহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর ডাকাতি, নারীকে ছুরিকাঘাত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে এক নারীর বাড়িতে ঢুকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে আরসা সদস্যরা।

 

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উখিয়ার মধুরছড়া ৪ নম্বর ক্যাম্পের সি/৫ ব্লকে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম মিনারা বেগম। তাঁকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নারীর স্বামী মোঃ রফিক জানান,

তিনি বাসায় না থাকার সুযোগে বুধবার গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল তাঁর বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালানোর সময় তাঁর স্ত্রী বাধা দিলে আরসা সদস্যরা তাঁর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এরপর প্রতিবেশীরা রোহিঙ্গারা আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।এ সময় তাঁরা সাড়ে ৪ হাজার নগদ টাকা আর কিছু স্বর্ণ নিয়ে যায়।

সেই ক্যাম্পের রোহিঙ্গারা জানান, এ ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে বলে । তাঁরা হলেন- ক্যাম্প-৪-এর আরসা কমান্ডার আব্দুল মান্নানের ছেলে জাফর, ক্যাম্প-৪-এর জি-ব্লকের হাফেজ আহমদ, আরসা নেতা বশির আহমদ, জানে আলম। তাদের সাথে ছিকো আরো ১৫ থেকে ২০ জন।

 

মধুরছড়া ক্যাম্পের দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের পুলিশ পরিদর্শক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে শিঘ্রই।০২সেপ্টেম্বর’২৬ইং।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top