কক্সবাজার এর শহিদ স্বরনী এলাকায় পূরবীতা ভবন ৮ তলায় একটি কক্ষ থেকে ৩ লক্ষ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ নাদিম আলি এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা
তাদের মধ্যে..
১.মোহাম্মদ আরমান বয়স ২৬ বাড়ি শরীয়তপুর
২.শামিম, বাড়ি বরিশাল
৩.রাকিব বাড়ি ভোলা
এই তিনজন থেকে ৩ লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়।
১৮ তারিখ শনিবার রাত ২:৩০ এর সময় কক্সবাজার শহীদ স্বরণী পূরবী ভবনে অভিযান চালায় কক্সবাজার সদর থানা পুলিশ।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তারা এর আগেও ঢাকায় ১০ বার নিয়েগিয়েছিলো ২ লক্ষ করে ২০ লক্ষ ইয়াবা। তিনি আরো জানান তাদের বাসা তল্লাশি করে এসব ৩ লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৭/৮ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
ইয়াবা উদ্ধারের এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং মাদক চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান এই কর্মকর্তা।




