শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ৩৯টি দুর্গা পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
গত ২১ অক্টোবর ২০২৬, বুধবার দুপুর ২ টার পর থেকে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি অনুদান এসেছে। পূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে চাল, নগদ টাকা ও শাড়ি বিতরণ করা হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এজন্য আমরা সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, উপজেলার ৩৯টি মন্ডপের অসহায় নারীদের মাঝে এসব সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।




