কচুয়া পৌরসভার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ওসি আজিজুল ইসলাম ও পৌর বিএনপি’র নেতা কর্মীরা,

চাঁদপুরের কচুয়া পৌরসভার বিভিন্ন শারদীয়া দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম।

রবিবার রাত ৮টায় পৌর এলাকার কড়ইয়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ ৬টি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সাথে ছিলেন পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সেলিম পাটোয়ারী, কচুয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী তরিকুল ইসলাম ও ছাত্রদল নেতা শরিফুল ইসলামসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে ওসি মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের তালিকা এবং পুলিশের ডিউটি রোস্টার মনিটরিং করেন।

এ সময় ওসি আজিজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আমার ধর্ম ইসলাম। আমার ধর্ম আমাকে অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে উৎসব করতে বলে না, তেমনি অন্য ধর্মকেও আঘাত করতে বলে না। বরং নিরাপত্তা দেওয়া ও সহযোগিতা করার কথা বলে।”

তিনি আরও বলেন, “অনেকে বলে থাকেন ‘ধর্ম যার যার উৎসব সবার’ – আমি মনে করি এই কথাটি সঠিক নয়। আমার কাছে মনে হয় ‘ধর্ম যার যার উৎসব তার তার’। তবে রাষ্ট্রের নাগরিক হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পরে পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন, পূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিঘ্ন ঘটানোর চেষ্টা হলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান এবং তারা সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top