খুলনার কয়রা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবৈধভাবে জমি দখল, সীমানা প্রাচীর বা বেড়া নির্মাণ এবং প্রাণনাশের হুমকির তীব্র অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের এমন কর্মকাণ্ড থেকে রেহাই পেতে ও নিজের ক্রয়কৃত জমিতে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম জানান, কয়রা মৌজার এসএ ৯৫২ ও ৭১ খতিয়ানের ২১১ দাগে ১৯.২৯ শতক এবং ২৪৮ দাগে ১১.২১ শতক—সর্বমোট সাড়ে ৩০ শতক জমি তিনি ও তাঁর পরিবার ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। জমিটির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র ও নিজের নামে নামজারি (মিউটেশন) সম্পন্ন রয়েছে।
তিনি জানান, জমিতে যৌথ অংশীদারিত্বের সঠিক বণ্টন না হওয়ায় প্রতিকার চেয়ে তিনি কয়রা সিনিয়র সহকারী জজ আদালতে একটি বণ্টন মামলা (মামলা নং: ৭৪/২৫) দায়ের করেন। পরবর্তী সময়ে বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলে গত ৬ অক্টোবর শুনানি সম্পন্ন হয়, যা বর্তমানে আদেশের অপেক্ষায় রয়েছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আদালতের আদেশ অপেক্ষমাণ থাকা অবস্থায় গত ২১ অক্টোবর সকাল ১০টার দিকে একই গ্রামের আজিজুল হকের নেতৃত্বে একদল লোক বেআইনিভাবে বিরোধপূর্ণ জমির প্রায় ৮ শতক (০.০৮ একর) অংশ জবরদখল করে খুঁটি ও বেড়া দেয়। এতে বাধা দিলে তাঁরা আমাকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেয়।”
ভুক্তভোগী আশঙ্কা প্রকাশ করে জানান, প্রতিপক্ষের অন্যায্য ও বেআইনি কর্মকাণ্ডের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষের অবৈধ প্রবেশ ও কার্যক্রম বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
জানা গেছে, ঘটনার জেরে পূর্বে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং ঘটনার দিন ২২ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আজিজুল হক। তাঁর দাবি, “আমি নিজের জায়গাতেই বেড়া দিয়েছি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমাকে অযথা হয়রানি করছে।”
কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
আইনের শাসন সূচকে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশ, পিছিয়ে পাকিস্তান
October 22, 2026
অসুস্থ সাংবাদিক আজমির হোসেন তালুকদারকে দেখতে বাসায় এমপি ইলেন ভুট্টো
October 22, 2026
নোবেল না পেয়ে এবার পুলিৎজার পুরস্কার চান ট্রাম্প
October 22, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

‘বিন লাদেনের মতোই পাকিস্তানে লুকিয়ে আছেন দাউদ ইব্রাহিম’: জাতিসংঘে কড়া জবাব ভারতের
October 22, 2026
জাতিসংঘের সন্ত্রাসবাদ দমন ও মানবাধিকার বিষয়ক একজন বিশেষ র্যাপোর্টারের (Special

আইনের শাসন সূচকে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশ, পিছিয়ে পাকিস্তান
October 22, 2026
আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের

অবৈধভাবে খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন
October 22, 2026
পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ

অসুস্থ সাংবাদিক আজমির হোসেন তালুকদারকে দেখতে বাসায় এমপি ইলেন ভুট্টো
October 22, 2026
ঝালকাঠির স্থানীয় দৈনিক খোলা কণ্ঠের প্রকাশক ও সম্পাদক আজমির হোসেন

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট, ভোগান্তিতে রোগীরা
October 22, 2026
নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন