কয়রায় মাদ্রাসার কর্মচারী নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎

‎খুলনার কয়রার উত্তরচক বহুমুখী কামিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎​আজ রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত লিখিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের মোঃ মোশাররাফ হোসেনের ছেলে মোঃ বায়েজিদ হোসেন।

‎​সংবাদ সম্মেলনে বায়েজিদ হোসেন লিখিত বক্তব্যে বলেন, “সম্প্রতি আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উত্তরচক কামিল মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া ও আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ তোলেন।”

‎​তিনি স্পষ্ট করে জানান, ওই মাদ্রাসায় কর্মচারী পদে তিনি আবেদন করলেও পরবর্তীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেননি। অথচ তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে—১০ লাখ টাকার চুক্তিতে ৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এই দাবি সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট।

‎​বায়েজিদ হোসেন আরও বলেন, “মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে আমার কোনো প্রকার আর্থিক লেনদেন হয়নি। মূলত মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করা, অধ্যক্ষকে প্রশাসনিক ও সামাজিকভাবে হয়রানি করা এবং আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই একটি স্বার্থান্বেষী মহল এসব অপপ্রচার চালাচ্ছে।”

‎​একটি ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে তিনি এই মিথ্যা ও কুৎসাপূর্ণ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ

  গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন

Scroll to Top