কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি এমপি হানজালার

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ দাবি জানান তিনি। সংসদ সদস্য বলেন, তার এলাকার অনেক তরুণ বিদেশে যাওয়ার প্রতি আগ্রহী। তবে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা না থাকায় বিদেশে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন এবং কম মজুরিতে কাজ করতে বাধ্য হন।তিনি বলেন, ‘আমার এলাকার ছেলেরা বিদেশে গিয়ে অনেক ধরনের কষ্ট পায়। তারা ভালো কোনো কাজ করতে পারে না। খুব অল্প টাকায় বিদেশিরা তাদের নিয়ে যায়। এটা কারিগরি প্রশিক্ষণের অভাবেই হয়।’

তিনি আরও বলেন, মাদারীপুর-১ আসন থেকে প্রচুরসংখ্যক মানুষ বিদেশে যান। তাই এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা অত্যন্ত প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমার এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের খুবই প্রয়োজন। যদি এটা একটু বিবেচনা করা হয়, তাহলে আমি এবং আমার এলাকার মানুষ খুব কৃতজ্ঞ থাকব।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ

  গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন

Scroll to Top