কার্পাসডাঙ্গা ইউনিয়ন জিয়া মঞ্চের নতুন কমিটি গঠন: লাল্টু সভাপতি, আশরাফুল সাধারণ সম্পাদক:-

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন শাখা জিয়া মঞ্চের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে আরামডাঙ্গা গ্রামের মোঃ এনায়েতুর রহমান লাল্টু সভাপতি এবং বয়রা গ্রামের মোঃ আশরাফুল হক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়ন এলাকায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ এনায়েতুর রহমান লাল্টু এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃবৃন্দের হাত ধরে কার্পাসডাঙ্গা ইউনিয়নে জিয়া মঞ্চের রাজনৈতিক তৎপরতা আরও চাঙ্গা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top