কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু ও আন্তজার্তিক দূর্যোগ প্রমশন দিবসে ব্যাতিক্রমি আয়োজন

’শিশু বিয়ে আর নয়’ কন্যা করবে বিশ্ব জয়” এ ¯েøাগানে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের কন্ফারেন্স রুমে আলোচনা সভাতে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক অফিসের পরিচালক হুসাইন আহম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভাতে প্রধান অতিথি উপস্থিত বিভিন্ন স্কুলের কন্যা শিশু শিক্ষার্থীদের নিয়ে এক ব্যাতিক্রম কুইজ প্রতিযোগিতা করেন। এতে অংশ নেওয়া বিজয়ী কন্যা শিশুদেরকে পুরস্কারও প্রদান করেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, কন্যা শিশুর বিয়ে বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এছাড়াও তাদেরকে সু-শিক্ষার ব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা প্রদানে সচেষ্ট রয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্ষালয়ের আয়োজনে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, আই সি টি কর্মকর্তা, বিএনপির জৈষ্ট নেতা তবিবর রহমান মিনি, রেজাউল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকগন। এর আগে একইদিন বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আন্তজার্তিক দূর্যোগ প্রমশন দিবস -২০২৬ পালনে মহড়া, র‌্যালী ও সভা অনুষ্টিত হয়। ইউএনও রেজওয়ানা নাহিদ দিবসটি উদ্বোধন শেষে এক মহড়ার আয়োজন করা হয়। এ সময়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলামের নেতৃত্বে কর্মীরা আগুন নির্বাপনের কলাকৌশলের উপর এক মহড়া প্রদর্শন করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top