ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন – উপজেলার বারফা গ্রামের মো. আলাউদ্দিন এবং আড়পাড়া নদীপাড়া গ্রামের মো. দুখু মিয়া (৩৫)।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর পরোয়ানামূলে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অপরাধ দমন, মাদক ও চোরাই মালামাল উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




