কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

 

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের বৃহৎ উৎসব শারদীয়  দূর্গোৎসব যথাযথভাবে উদযাপন করতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কুড়িগ্রামের পূজামন্ডপ পরিদর্শন  করে এক প্রেস ব্রিফিং করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন  (এসআরবি)-১৩।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরসহ কয়েকটি মন্দির পরিদর্শন করে সংবাদ ব্রিফিং করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)-১৩ রংপুরের উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
এসময় তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কুড়িগ্রামে ৫৬৬টি মন্দির-মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩এর পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি, এসআরবি-১৩, রংপুরের কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।
এ সময় তিনি গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখা গেলে তা যাচাই না করে শেয়ার না করার অনুরোধ জানান। তিনি আরও জানান, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেস ব্রিফিং শেষে তারা জেলার বিভিন্ন উপজেলার পূজামন্ডপ পরিদর্শনে বের হন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ

  গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন

Scroll to Top