কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে মোবারক হোসেন নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার দক্ষিণ ধূরং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী ফকির ডেইল গ্রামে এ ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহত মোবারক হোসেন ওই গ্রামের শহিদুল্লাহর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে কীভাবে শিশুটি পুকুরে পড়ে যায়, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।




