গাইবান্ধায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী সানোয়ার হোসেন দিপু 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী সানোয়ার হোসেন দিপু।
​সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডে বাসুদেব বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সানোয়ার হোসেন দিপু সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এছাড়া উৎসবের আনন্দকে আরও মুখরিত করতে পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে সানোয়ার হোসেন দিপু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব স্বাধীন ও নির্বিঘ্নে উদযাপন করবে এটাই আমাদের প্রত্যাশা। যেকোনো পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পারেন, সেজন্য আমরা সবসময় পাশে আছি। শুধু দুর্গাপূজা নয়, আগামীতেও যেকোনো ধর্মীয় উৎসব মুখর ও নিরাপদ করতে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি মণ্ডপগুলোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল মতিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, হাবিবুর রহমান হানিফ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top