গাজীপুর জেলা শাখার নতুন কমিটি উপলক্ষে কেক কাটা, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অব বাংলাদেশ-এর ২০২৬-২৭ বর্ষের গাজীপুর জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে কেক কাটা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ গাজীপুরের মুক্তিযোদ্ধা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের গাজীপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কাটা ও বৃক্ষরোপণের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সমন্বয়ক মিজানুর রহমান, সাংবাদিক আনিসুর রহমান, সাবেক অর্থ সমন্বয়ক ইসমাইল হোসেন, জুয়েল রানা, মেহেদী হাসান জিহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে সাংবাদিক আনিসুর রহমান বলেন, “যেখানে বিনা পয়সায় এক গ্লাস পানি পাওয়া যায় না, সেখানে আমরা বিনা পয়সায় রক্ত দিচ্ছি—এটা অবশ্যই আল্লাহর জন্য। আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করব।”
তিনি আরও বলেন, “আমরা শুধু রক্তদান করছি না; পাশাপাশি গাছ রোপণ করছি, মসজিদ পরিষ্কার করছি এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি রক্তদান, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন
পরিচালক: মিজানুর রহমান
সমন্বয়ক: আরমান
সহ-সমন্বয়ক: জুয়েল রানা
সাংগঠনিক সমন্বয়ক: মেহেদী হাসান জিহাদ, শাহরিয়াজ শিহাব
অর্থ সমন্বয়ক: শরিফ উদ্দিন
সদস্যরা: রায়হান আহামেদ রাকিব, শাহজাহান, বিজয়, অনয়, অমিত, হানিফ, সজিবুল, নীরব, ইব্রাহিম আকন্দ, সেলিম মাহমুদ, তরিকুল, নাইম, ইমন, নাজমুল, মনোয়ার, মোবারাক সিকদার, জাহাঙ্গীর, মামুন, মারুফ, আনিসুর রহমান, সজিব, শাকিল, ইসমাইল, শফিক, ফরিদ উদ্দীন বিপ্লব, ইমামুল হোসেন জনি, সাইফুল ইসলাম, মাসুদ প্রবাসী, নুরুজ্জামান, রিপন, মিম্মা পারভীন, ওয়াসীম মিয়া, রবিউল ইসলাম, মিনহাজ মন্ডল, ইমন ও বিপুল।
অনুষ্ঠানের শেষ দিকে সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটির মাধ্যমে গাজীপুরে রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

খাসকামরায় ডেকে ড্রাইভারের চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিচারকের বিরুদ্ধে

ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজের গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাসকামরায় ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (২৩ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ