গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এএসআই টিটন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসাদুজ্জামান টিটন মিয়া (এএসআই) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরি থেকে ছুটি নিয়ে শনিবার বাড়িতে আসেন এএসআই টিটন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে তিনি বাড়িতে নিজেই আইপিএস মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top