ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে তাঁর পরিচালিত মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
জানা গেছে, মাওলানা আব্বাস উদ্দিন চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি এর আগে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি একটি মহিলা কওমি মাদ্রাসা পরিচালনা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে এক নারীর সঙ্গে ভিডিও কথোপকথনের সময় আপত্তিকর অবস্থায় দেখা যায় । ভিডিওতে ওই নারীর মুখ স্পষ্টভাবে দেখা যায়নি।
ভিডিওটির সত্যতা সম্পর্কে জানতে চাইলে মাওলানা আব্বাস স্বীকার বলেন, “ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের সময় ধারণ করা হয়েছিল। ভিডিওটি তাঁর মোবাইল ফোনে সংরক্ষিত ছিল। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর সেটি ফাঁস হয় বলে তিনি দাবি করেন। তবে একজন আলেম হিসেবে এ ধরনের আপত্তিকর আচরণ করা উচিত হয়নি”।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আব্বাস উদ্দিনের পরিচালনায় নিজ বাড়ির ভেতরে একটি মহিলা মাদ্রাসা পরিচালিত হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানটির ছাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে এর আগেও নারীসংক্রান্ত অভিযোগ উঠেছিল বলে স্থানীয়রা দাবি করেছেন।
এই ঘটনা স্থানীয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে চাউর হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত-পাখা) মার্কা ভোলা-৪ (চরফ্যাশন -মনপুরা) মনোনীত সাবেক সংসদ সদস্য অধ্যাপক কামাল উদ্দিন এর নিজস্ব ফেসবুক আইডি থেকে তথ্যমতে পোস্টের মাধ্যমে জানা গেছে, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম (বরিশাল বিভাগ) কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রের নির্দেশনায় ভোলা দক্ষিণ জেলার সেক্রেটারী মোঃ আব্বাস উদ্দিনকে জড়িয়ে অনলাইন মিডিয়ায় যে খবরটি ছড়িয়ে পড়েছে তার সত্যতা যাচাইয়ের জন্য ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি জনাব প্রফেসর কামাল উদ্দিন এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সেক্রেটারী মোঃ আব্বাস উদ্দিনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত গ্ৰহণ করা হবে।



