চিলমারীতে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব। সকলেই ঢাকা ফেরত রোগী।

 

 বদরুদ্দোজা বুলু (কুড়িগ্রাম) চিলমারী : কুড়িগ্রাম চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি ৭ । সকলেই ঢাকায় বিভিন্ন এলাকায় বসবাসকারী এবং শরীরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে‌ ভর্তি হয়েছেন।
৫০ শয্যা বিশিষ্ট চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ-মহিলা রোগী ভর্তি হয়েছেন ৮৩ জন, তার মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগী সাতজন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা ফেরত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন দুই বোন নিশা (২০) ও নিভা (৩০)
থানা হাট ইউনিয়নের শান্তি নগর বাসিন্দা,
ঢাকায় কোনাবাড়ি এলাকায় বসবাস করতেন, কটন ক্লাব গার্মেন্টসে চাকরি করেন।
মিজানুর রহমান (৩০) সাদুল্লা এলাকার বাসিন্দা। ঢাকা নিচতলী এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। ৫ দিন ধরে ভর্তি।
আতিক (২০) চামচ পাড়ার বাসিন্দা।
ঢাকা খিলক্ষেতে থাকেন, অটোরিকশা চালতেন। ৪ দিন ধরে ভর্তি। বাকী ৩ জনও ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি । ঢাকায় গাজীপুর, টঙ্গী, উত্তরায় বসবাস করেন।
বাংলাদেশে বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ও নির্দেশনা জারি করেছে।
উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতার অভাব ও অপরিচ্ছন্নতা। যেমন – পানি নিষ্কাশনের ড্রেনে জমে থাকা নোংরা কালো পানি। ফ্লোর ও সিঁড়িতে ধুলোবালি যত্রতত্র ময়লা প্লাস্টিকের বোতল, বিস্কুটের প্যাকেট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আর.এম.ও) ডাঃ রায়হান জানান, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অনেক বৃদ্ধি পেয়েছে, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এজন্য বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দিবেন না। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার প্লাস্টিকের পাত্রে পানি নিয়মিত পরিষ্কার রাখুন।
বাড়ির ছাদ, আঙ্গিনা, আশেপাশের জায়গা পরিষ্কার রাখুন।
দিনে রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন ‌।
হঠাৎ জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন থেকে বিরত থাকুন।
আসুন আমরা নিজেরা সচেতন হই ,
পরিবারের সমাজের সকলকে সচেতন করি। ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধ করি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ ও পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top