ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারের পাশের সড়কে আবদুল হক (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার ২৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবদুল হক ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে পাঠাননগর বাজারে যাওয়ার কথা বলে আবদুল হকের ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া নেয়। পরে বাংলা বাজারের পাশের সড়কে পৌঁছালে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, পথচারীরা আহত আবদুল হককে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে থানার এএসআই জেকসন বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মুমুর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যাত্রীবেশে আসা দুর্বৃত্তরা এ ঘটনায় জাড়ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহহাথক ও সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম মেম্বার জানান, কয়েক মাস আগে আবদুল হক কির্ত্তিতে ব্যাটারিচালিত অটোরিকশাটি কিনেছিলেন। নিজেই সেটি চালিয়ে পদাবারের ভরণপোষণ করতেন াতান। মৃত্যুকালে আবদুল ঠুক অই, ছেলে ও এক মেয়েসহ সবরারের সদস্যর রেখে গোহন। পরিবারের একমাত্র উপার্জনক্ষক্ষম ব্যক্তিদের ভভরিয্যৎ নিয়েব দেখ দিয়েছ অনিশ্চয়তা।
মোঃ শাহ আলম
ছাগলনাইয়াপ্রতিনিধি
#০১৮১৭৩৮৩২৩৮
তাং ২৪-১০-২০২৬




