জগন্নাথপুর ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ

কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ভূমি অফিসের নায়েব আবুল কাশেমের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, কর্মরত অবস্থায় তিনি সরকারি অফিসের শৃঙ্খলা ও আচরণবিধি উপেক্ষা করে অনানুষ্ঠানিক পোশাকে সাধারণ জনগণকে সেবা প্রদান করেন। স্থানীয় সেবাগ্রহীতাদের দাবি, বিভিন্ন ভূমি-সংক্রান্ত কাজে তিনি গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করেন এবং অভিযোগ রয়েছে যে, মোটা অঙ্কের অর্থ আদায় ছাড়া অনেক ক্ষেত্রে সেবা পেতে হয়রানির শিকার হতে হয়।
তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজন সাংবাদিক সম্প্রতি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সহযোগিতামূলক মনোভাব না দেখিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপস্থিত সাংবাদিকদের ভাষ্যমতে, তিনি তাদের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেন, “আপনারা যা খুশি তাই করেন, পারলে আমার নামে নিউজ করেন। আমার কিছু যায় আসে না।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top