*জনসেবা নিশ্চিতকরন ও উন্নয়নমূলক কাজ তদারকিতে জনগণের দোরগোড়ায় এমপি মাসুদ সাঈদী*

জনসেবা নিশ্চিতকরন, সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োজিত কর্মকর্তা- সাধারণ মানুষের সাথে সেতু, মেলবন্ধন,জনসম্পৃক্ততা তৈরি,নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকি এবং নির্বাচনী ওয়াদামাফিক কাজ করতে জনগনের দোরগোড়ায় এসে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর ও জিয়ানগর)  আসনের নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি।
তিনি সর্বশেষ (৭ অক্টোবর- ১৮ অক্টোবর) ১২ দিনের সফরে এসে পূর্বঘোষিত কর্মসূচির বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে গণমানুষের মনে আস্থা ও আশার সঞ্চার জুগিয়ে সর্বমহলে ব্যাপক সাড়া ফেলেছেন।
মাসুদ সাঈদীর প্রায় দুই সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরা ও এর করনীয় সম্পর্কে অবগত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যানসহ নানা উপকরন বিতরন। ডেঙ্গুর বিস্তার রোধে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান, পিরোজপুর পৌরসভাসহ নাজিরপুর, পিরোজপুর সদর ও জিয়ানগরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, সেবার মান নিশ্চিতকরন সহ জনআকাঙ্খা পূরন। জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত ব্যবস্হা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, নিশ্ছিদ্র নিরাপওায় শারদীয় দুগোৎসব পালন নিশ্চিত করন, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্হান, চাঁদাবাজ দুরীকরনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করেন।
এছাড়া মাসুদ সাঈদী এমপি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দপ্তরে আকস্মিক অভিযানপূর্বক জনগনের সেবা বাস্তবায়নে  যাচাই ও নিশ্চিত করন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত থেকে মতবিনিময়, পুরস্কার বিতরন, নির্বাচনী আসনের বিভিন্ন এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্ধোধন ও পুরস্কার বিতরণ। এছাড়া নির্বাচনী এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, মান-যাচাইকরন, বিভিন্ন মসজিদে মুসুল্লীদের উদ্দেশ্যে ধর্মীয় আলোচনা,বিভিন্ন জনগুরুত্বপূর্ন এলাকায় গনসংযোগের কর্মকান্ড উল্লেখযোগ্য।
মাসুদ সাঈদী এমপি তার সফর ও কর্মকাণ্ড সম্পর্কে বলেন,”আমার পিতা শহীদ আল্লামা সাঈদী (রহ.) এর নির্বাচনী আসনে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্যই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি, জনগন আমাকে ভোটে নির্বাচিত করেছেন। আমি কাজের জন্য এলাকার বা দেশের বাইরে থাকলেও সব সময় এলাকার মানুষের সাথে  যোগাযোগ রক্ষা করে চলিও খবরাখবর রাখি। আমার নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ পূনরায় চালু করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে নিয়মিত যোগাযোগের মাধ্যমে পূনরায় চালুর চেষ্টা করছি। আমার নির্বাচনী এলাকার ৩টি উপজেলাতে অনেক উন্নয়নমূলক কাজ চলছে, যা আমি নিজে নিয়মিত মনিটরিং করছি। নির্বাচনী ওয়াদামাফিক সকল কাজ করতে আমি সদাসচেষ্ট। ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ।”
এদিকে মাসুদ সাঈদী এমপির এমন ব্যতিক্রমী ও নিবিড় জনসম্পৃক্ততায় পিরোজপুর-১ আসনের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এলাকার একাধিক সাধারণ ভোটারের সাথে কথা বলে জানা যায়, অতীতে নির্বাচনের পর জনপ্রতিনিধিদের এভাবে জনগণের দুয়ারে দুয়ারে ঘুরতে দেখা যায়নি। কিন্তু মাসুদ সাঈদী এমপি প্রতিনিয়ত সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াচ্ছেন এবং সরকারি দপ্তরগুলোর কাজের জবাবদিহিতা নিশ্চিত করছেন।  সাধারণ মানুষ মনে করছেন, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে তিনি পিরোজপুরের উন্নয়নে অনন্য ভূমিকা রাখছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা জানান,”মাসুদ সাঈদী কেবল একজন সংসদ সদস্য হিসেবেই নয়, বরং একজন অভিভাবক হিসেবে পুরো নির্বাচনী এলাকা আগলে রেখেছেন। পিরোজপুরে তার নিয়মিত নিবিড় সফর ও নানামুখী কার্যক্রমের ফলে ঝিমিয়ে পড়া উন্নয়নমূলক কাজগুলো আবার গতি ফিরে পেয়েছে।”
উল্লেখ্য, পিরোজপুরের গণমানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)এর হাত ধরে এই অঞ্চলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল, সেই সোনালী অতীতকে আবার ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছেন এমপি মাসুদ সাঈদী। প্রধানমন্ত্রীর সাথে ইতিবাচক বৈঠক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল  হিসেবে ঘোষনা, টুঙ্গিপাড়া থেকে নাজিরপুর হয়ে পিরোজপুরে রেললাইন চালু ও গোপালগঞ্জ থেকে পাটগাতি হয়ে পিরোজপুর পর্যন্ত রাস্তাটিকে ৪ লেনে উন্নিতকরণ অন্যতম।
পিরোজপুর-১ আসনকে একটি আদর্শ ও মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা পূরণে তিনি জনগণের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এলাকার মানুষের আশা, এমপি মাসুদ সাঈদীর হাত ধরেই পিরোজপুর সদর-নাজিরপুর ও জিয়ানগরের অবহেলিত জনপদ এক নতুন দিগন্তে পদার্পণ করবে।
মোবাইল নং  ০১৭১৪২৩৩৮০৫

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top