জানাজাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজাকে কেন্দ্র করে সংগঠনটির চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

জানা গেছে, ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন নেতা-কর্মী মসজিদসংলগ্ন এলাকায় জড়ো হন।

এ পরিস্থিতিতে মসজিদের আশপাশের এলাকা এবং ধানমন্ডি ঈদগাহ মাঠের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

একপর্যায়ে তাকওয়া মসজিদের সামনে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। এ সময় স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশকে সহযোগিতা করেন।

আটক ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top