জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) মতিউর রহমান জোরারগঞ্জ থানাধীন বারাইয়ারহাট পৌরসভার রুপনগর পেট্রোল পাম্পের সামনে হইতে গত ০৬/১০/২০২৬ ইং ০৯.৫০ ঘটিকায় ঢাকা-মেট্টো ১টি প্রাইভেট কার হইতে ৪০ (চল্লিশ) কেজি গাঁ’জা উদ্ধার করা হয়। প্রাইভেট কারটি ফেনী হইতে চট্টগ্রামমুখী ছিল। প্রাইভেটকারটিকে পুলিশ ধাওয়া করিলে অজ্ঞাতনামা আসামীগন গাঁজাসহ প্রাইভেটকারটি বর্ণিত পেট্রোল পাম্পের সামনে রাখিয়া দৌড়াইয়া পালাইয়া যায়। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ০৭/১০/২০২৬ ইং রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ৭ জন কিশোরকে আটক করেন। তার মধ্যে ৪ জন কিশোর
১। মোঃ হারুন (২৫), পিতা-মোঃ হারুন, সাং-হাফিজগ্রাম, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম,
২। মোঃ রিয়াদ (২৪), পিতা-মনির উদ্দিন, সাং-মেহেদীনগর, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম,
৩। মোঃ হীরা মিয়া (২৬), পিতা-মোস্তফা, সাং-খিলমুরারী, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম,
৪। আল আমিন (২৭), পিতা-মোস্তফা, সাং-খিলমুরারী, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম।
জনাব তানভীরুল কাদের, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মীরসরাই, চট্টগ্রাম কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য সেবনের অপরাধে বিভিন্ন সাজা প্রদান করা হয় এবং অপর ৩ জন
১। রায়হান (১৯), পিতা-আব্দুর রহিম, মাতা-বিবি রেহেনা, সাং-মেহেদীনগর, বারইয়ারহাট পৌরসভা, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম,
২। ওমর ফারুক (১৯), পিতা-দিলদার হোসেন, মাতা-রৌশনা বেগম, সাং-মেহেদীনগর, বারইয়ারহাট পৌরসভা, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম,
৩। মোঃ ফজল করিম বাবলু (২০), পিতা-মোঃ মোস্তফা, মাতা-কহিনুর আক্তার, সাং-মধ্যম সোনাপাহাড় (দরবার টিলা, জামে মসজিদের পাশে), ৭নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’দেরকে ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া জোরারগঞ্জ থানার মামলা নং- ৫, তাং-০১/১০/২০২৬খ্রি. ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ১। মোঃ হানিফ জাহাঙ্গীর (৪২), পিতা- মুছা মিয়া, মাতা- ছালেহা বেগম, সাং- সামনেরখিল, ঘেরামারা, আদর্শগ্রাম, ৪নং ওয়ার্ড, ১নং করেরহাট ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম’কে রাত ০৭/১০/২০২৬খ্রি. রাত ০১.৩৫ ঘটিকায় করেরহাট বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



