শেয়ার করুন

ঝিনাইদহে এসআরবি’র অভিযানে ২০.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি’র-৬।বুধবার রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলার পোড়াহাটি গ্রাম থেকে এ মাদকদ্রব্য উদ্ধর করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন ঐ এলাকার সাহেব হোসেনের ছেলে।

আজ সকালে এসআরবি’র এক প্রেস রিলিজের মাধ্যমে স্কোয়ার্ডন লিডার মো. ইমামীম মুবিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের হৃদয় নামের একজন মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাসি চালায় এসআরবি’র একটি দল সে সময় ২০.৫ কেজি গাজাসহ আটক করা হয় উক্ত মাদক ব্যবসায়ীকে।প্রেস রিলিজে আরও জানানো হয় ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেয়ার জন্য আসামী হৃদয় হোসেন কে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

নেছারাবাদে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 পিরোজপুরের নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,বর্ণাঢ্য র‍্যালি ও

Scroll to Top