ঝিনাইদহ-৪ আসনের মহারাজপুরে পূজামণ্ডপ পরিদর্শনে রাশেদ খান

ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাশেদ খান পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা জরুরি। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, মহারাজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন মাস্টার , ইউনিয় ন বিএনপির নতুন নেতা মাজু সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক

কুড়িগ্রামেরবিভিন্নউপজেলায়চলতিআমনমৌসুমেতীব্রখরাওসেচসংকটেরকারণে বিক্ষিপ্তভাবেআমনধানক্ষেতেমিলিবাগ (ছাতরা) পোকারআক্রমণছড়িয়েপড়েছে।এতেসোনালীস্বপ্নেরফসলনিয়েচরমদুশ্চিন্তায়পড়েছেনস্থানীয়কৃষকরা।কৃষকদেরঅভিযোগ, বাজারেপ্রাপ্তবিভিন্নকীটনাশকপ্রয়োগকরেওকোনোসুফলমিলছেনা।উপরন্তু, সংকটকালীনএইমুহূর্তেকৃষিবিভাগেরমাঠপর্যায়েরকর্মীদের (উপ–সহকারীকৃষিকর্মকর্তা) কাছথেকেমিলছে না কোন

Scroll to Top