ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম (আরওপি)।

সংগঠনটির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব ও সাবেক সিনিয়র সচিব খ. ম. কবিরুল ইসলাম গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্র সফররত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিমানবন্দরে কতিপয় ব্যক্তির অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণে তারা তীব্র ক্ষুব্ধ। হুইলচেয়ারে থাকা একজন অশীতিপর জ্যেষ্ঠ নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণকে চরম ধৃষ্টতাপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের অধিকার। তবে একজন প্রবীণ নাগরিকের পথ আটকে তার প্রতি অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও কল্পিত বলেও দাবি করেন সংগঠনটির নেতারা।

তাদের ভাষ্য, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে অধ্যাপক ইউনূস জাতিকে সংকট থেকে উত্তরণে ভূমিকা রেখেছেন। পাশাপাশি একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদের পতনের পর দেশের পুনর্গঠন, অর্থনৈতিক সংকট মোকাবিলা, রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক ব্যবস্থা চালুর উদ্যোগে অধ্যাপক ইউনূসের ভূমিকার জন্য জাতি তাঁর কাছে কৃতজ্ঞ।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান আরওপির নেতারা। একই সঙ্গে দেশের সম্মানহানির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কূটনৈতিক প্রক্রিয়ায় অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জমি সংক্রান্ত বিরোধে হালুয়াঘাট ফুলপুর সীমান্ত কংস নদীর উপর সেতু নির্মাণকাজে বাধা, মালামাল আনলোডে সালাম-কালাম চক্রের বাধা

    ময়মনসিংহের হালুয়াঘাট  ফুলপুরের সীমান্তে বড়ইকান্দি-শাকুয়াই সেতুর নির্মাণকাজ গত

Scroll to Top