কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর পিতা-মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর প্রেস সচিব ছফওয়ানুল করিম এর সাথে পেকুয়াস্থ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী’র বাসভবনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এছাড়াও ধারাবাহিক কর্মসূচির মধ্যে চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি জনাব আলহাজ্ব এনামুল হক ও সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোবারক আলী’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
দীর্ঘ রাজনৈতিক মতপার্থক্যের অবসান ঘটিয়ে ইস্পাত কঠিন ঐক্যের জানান দেয় সদ্য ঘোষিত ইউনিয়ন বিএনপি’র আংশিক কমিটির নেতৃবৃন্দ। বহুল আলোচিত ও প্রতিক্ষিত চিরিংগা ইউনিয়ন বিএনপি’র কমিটিকে ঘিরে চলছিলো চুলচেড়া বিশ্লেষণ। কার হাতে আগামীর চিরিংগা ইউনিয়ন বিএনপি’র নেতৃত্ব? সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৭ অক্টোবর ২০২৬ ইং চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি জনাব আলহাজ্ব এনামুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক আলী স্বাক্ষরিত ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন করেন। উক্ত কমিটির নেতৃবৃন্দরা হলেন সাবেক সভাপতি ও আহ্বায়ক আলী আহমেদ কে পুনরায় সভাপতি করে সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব শরিফুল আলম কে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়। আংশিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ সভাপতি মোঃ রোকন উদ্দিন, সহ- সভাপতি জাহাঙ্গীর আলম, চিরিংগা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা এহেছানুল কবির কে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক হিসেবে যথাক্রমে নাজেম উদ্দিন ও সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা থেকে যুবনেতা আজিজুল করিম এবং সাবেক ছাত্রনেতা থেকে তরুন প্রজন্ম থেকে বিএনপি’র মুল দলে স্থান পাওয়া মোহাম্মদ ইসমাইল মেম্বার।
বহু ত্যাগী নেতাকর্মী ও সিনিয়র নেতৃবৃন্দ উক্ত কমিটিতে স্থান না পেলেও ক্ষোভ আর অসন্তোষ থাকলেও বিএনপির প্রশ্নে সবাই একই সুত্রে গাঁথা। সদ্য ঘোষিত আংশিক কমিটিতে যেসমস্থ ত্যাগী নেতাকর্মীরা স্থান পায়নি তাদের সর্বোচ্চ মুল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটিতে মুল্যায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এই বিষয়ে নব নির্বাচিত সভাপতি আলি আহমদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ত্যাগী নেতাকর্মীদের রক্তের মধ্য দিয়ে আজকের বিএনপি সরকার কোন অবস্থাতে আপনাদের কাউকে হতাশ করবে না ঐক্যবদ্ধ চিরিংগা ইউনিয়ন বিএনপি। জেষ্ট্যতা ভিত্তিতে সবাইকে মুল্যায়ন করা হবে।




