নওগাঁর মহাদেবপুরে মাওলানা ফছির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন21-10-2026

নওগাঁর মহাদেবপুরে মাওলানা ফছির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ‘মাওলানা ফছির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের ডিমজাউন ফুটবল মাঠে ডিমজাউন যুবসমাজের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার  আমির  আব্দুল আজিজ সুমন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁন্দাশ ইউ’পি চেয়ারম্যান মাহমুদান্নবী রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁন্দাশ ইউনিয়ন শাখার সভাপতি হারুনুর রশিদ, ডিমজাউন ফুটবল মাঠের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, খেলা পরিচালক তৌফিক আহম্মেদ(তুলিন) প্রমূখ।
গ্রামীণ জনপদে খেলাধুলার চর্চা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আয়োজক সূত্রে জানা গেছে, মাওলানা ফছির উদ্দিনের স্মৃতিকে ধরে রাখতে আয়োজিত এ টুর্নামেন্টে পর্যায়ক্রমে আটটি ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের জন্য যথাক্রমে একটি বড় খাসি ও একটি ছোট খাসি পুরস্কার হিসেবে রাখা হয়েছে।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁন্দাশ ইউনিয়ন শাখার সভাপতি হারুনুর রশিদ বলেন, ‘মাওলানা ফছির উদ্দিনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ডিমজাউন যুবসমাজের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে মোট আটটি দল অংশগ্রহণ করবে। বিজয়ী দলের জন্য একটি বড় খাসি এবং রানার্সআপ দলের জন্য একটি ছোট খাসি পুরস্কার রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে।’
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করেন, গ্রামাঞ্চলে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি স্থানীয় যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
মাহবুবুজ্জামান সেতু
তারিখঃ২১/১০/২০২৬ ইং
মোবাইল নং ০১৭১০১৩৭৭৮২

—

gvneyey¾vgvb †mZz

bIMuv

01710-137782

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক

কুড়িগ্রামেরবিভিন্নউপজেলায়চলতিআমনমৌসুমেতীব্রখরাওসেচসংকটেরকারণে বিক্ষিপ্তভাবেআমনধানক্ষেতেমিলিবাগ (ছাতরা) পোকারআক্রমণছড়িয়েপড়েছে।এতেসোনালীস্বপ্নেরফসলনিয়েচরমদুশ্চিন্তায়পড়েছেনস্থানীয়কৃষকরা।কৃষকদেরঅভিযোগ, বাজারেপ্রাপ্তবিভিন্নকীটনাশকপ্রয়োগকরেওকোনোসুফলমিলছেনা।উপরন্তু, সংকটকালীনএইমুহূর্তেকৃষিবিভাগেরমাঠপর্যায়েরকর্মীদের (উপ–সহকারীকৃষিকর্মকর্তা) কাছথেকেমিলছে না কোন

Scroll to Top