নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের কঠোর নির্দেশনা
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দা থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি থানা পরিদর্শনে গিয়ে সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সুপার থানার দাপ্তরিক কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবার বিষয়গুলো পর্যালোচনা করেন। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার জনসাধারণের সেবা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও তৎপর ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জয়ব্রত পাল, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।