নওগাঁর মান্দায় চার নারী হাফেজকে কোরআন শরিফ ও বোরকা উপহার দিলেন বিএনপি নেতা এম এ মতীন24-10-2026

নওগাঁর মান্দায় চার নারী হাফেজকে কোরআন শরিফ ও বোরকা উপহার দিলেন বিএনপি নেতা এম এ মতীন
নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দায় রহিমা বিবি মহিলা হাফেজিয়া মাদ্রাসার চারজন নারী হাফেজকে পবিত্র কোরআন শরিফ ও বোরকা উপহার দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার কশব ইউনিয়নের রহিমা বিবি মহিলা হাফেজিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব উপহার তুলে দেন। এ সময় মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশেও অংশগ্রহণ করেন বিএনপির এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন কশব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ কাজী নাজিমুদ্দিন, কাঁশোপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান মিন্টু,সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরাম গ্রামে এবং নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় পৃথক দুটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন এম এ মতীন।
এসব অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top