সাম্প্রতিক
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ

নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে নাগেশ্বরী থানার এসআই (নিঃ) মো. হুমায়ুন কবির-এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়ের পূর্ব পাশে এইচআর মেটাল দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ইজিবাইকে অবস্থানরত সন্তোষপুর নাওডাঙ্গা স্কুলপাড়া এলাকার বাসিন্দা মো. মফিজুল ইসলাম (৩২)-কে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা হলুদ স্কচটেপ ও সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ইজিবাইকের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলমান আছে।

Tags:

সম্পর্কিত খবর :